জাতীয়

সি‌ন্ডিকেটমুক্ত না করতে পারলে মন্ত্রিত্ব ছে‌ড়ে চলে যাব : প্রবাসী কল্যাণমন্ত্রী

অনলাইন নিউজ ডেস্ক

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সি‌ন্ডি‌কেটমুক্ত না কর‌তে পার‌লে মন্ত্রিত্ব ছে‌ড়ে চ‌লে যাওয়ার কথা ব‌লে‌ছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তি‌নি ব‌লে‌ছেন, ‘এটাই (‌সি‌ন্ডি‌কেটমুক্ত করা) আমার চ্যালেঞ্জ। এটা য‌দি না কর‌তে পারি, চ‌লে যাব।’

মঙ্গলবার (২ জুন) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণাল‌য়ে মন্ত্রী এক প্রেস ব্রিফিং এ কথা ব‌লেন। এক সাংবা‌দিক প্রশ্ন ক‌রেন, আমরা কি আশা কর‌তে পা‌রি যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সি‌ন্ডি‌কেট মুক্ত হ‌বে? জবা‌বে আরিফুল হক চৌধুরী ব‌লেন, ‘এটাই আমার চ্যালেঞ্জ। এটা য‌দি না কর‌তে পারি, চ‌লে যাব।’
মাল‌য়ে‌শিয়ার শ্রমবাজার নি‌য়ে এক প্রশ্নের জবা‌বে মন্ত্রী ব‌লেন, আমি প্রথম দিন থে‌কে ব‌লে আস‌ছি, আমি য‌দি এখা‌নে মন্ত্রী থা‌কি, এখা‌নে কো‌নো ধর‌নের সি‌ন্ডি‌কেটের সু‌যোগ থাক‌বে না। জি‌রো টলা‌রেন্স। ইনশাআল্লাহ আপনারা এমন কিছু দেখবেন, দীর্ঘ‌দিন যেটা আপনারা শো‌নেন নাই; এটা হবে ১০-১৫ দিন থে‌কে এক মা‌সের ম‌ধ্যে বা সময়টা একটু বে‌শিও লাগ‌তে পা‌রে। তারপর আপনাদের সাম‌নে এই বিষয়ে প্রস্তাবনা দেখ‌তে পা‌বেন এবং সবকিছু প‌রিষ্কার হ‌য়ে যা‌বে ইনশাআল্লাহ। এতে আমা‌দের শ্রমবাজারটা খু‌লে যা‌বে।
চল‌তি মা‌সে প্রধানমন্ত্রী তা‌রেক রহমান মাল‌য়ে‌শিয়া সফ‌রে যা‌চ্ছেন। সরকারপ্রধা‌নের সফ‌রে মাল‌য়ে‌শিয়ার স‌ঙ্গে শ্রমবাজার সংক্রান্ত কো‌নো সম‌ঝোতা স্মারক হ‌চ্ছে কিনা-জান‌তে চাই‌লে মন্ত্রী ব‌লেন, এ ব্যাপা‌রে এখন পর্যন্ত আমার কা‌ছে কো‌নো নিউজ নেই। আমরা একটা এমওইউ ক‌রে আস‌ছি, সেটা আপনারা জা‌নেন। প্রেস ব্রিফিং‌য়ে প্রতিমন্ত্রী মো. নুরুল হক উপ‌স্থিত ছি‌লেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button