

মেহেদী হাসান রাতুল ( সিলেট )
চামেলীবাগ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আজ শনিবার (৮ নভেম্বর ২০২৫) এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মানে “কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা, নৈতিকতা ও মানবিকতার সমন্বয়ে জ্ঞানভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে এ আয়োজনে অনুষ্ঠিত হয় সংস্থার কার্যালয় সংলগ্ন খেলার মাঠে, আসর নামাজের পর।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থী খালেদ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন চামেলীবাগের কৃতি সন্তান জুবের আহমেদ এবং প্রবাস থেকে অনলাইনে শুভেচ্ছা জানান প্রবাসী নাজমুল হোসেন।
চামেলীবাগ সমাজ কল্যান সংস্থার সভাপতি শরিফ উদ্দিন নোমান বক্তব্যে বলেন, “শিক্ষিত প্রজন্মই ভবিষ্যতের নেতৃত্ব গড়ে তুলবে। সুন্দর সমাজ বিনির্মাণে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।”
অনুষ্ঠানে ক্লাবের প্রধান উপদেষ্টা জনাব ফখরুজ্জামান নিজাম, উপদেষ্টা জনাব বিমান কান্তি দে, জনাব মো. খলিলুর রহমান ও জনাব নুরুল ইসলাম মকবুল বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন প্রত্যাশা সমাজ কল্যাণ সংস্থার সিনিয়র সভাপতি আরাফাত মাহবুবসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এ বছর চামেলীবাগের মোট ১৬ জন কৃতি শিক্ষার্থীকে (এসএসসি ৮ জন, এইচএসসি ৮ জন) সংবর্ধনা দেওয়া হয়। তাঁদের ফুল দিয়ে বরণ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
চামেলীবাগ সমাজ কল্যাণ সংস্থা জানায়, শিক্ষা, নৈতিকতা ও মানবিকতার সমন্বয়ে একটি উন্নত, সচেতন ও সমৃদ্ধ চামেলীবাগ গড়ে তোলাই তাদের ভবিষ্যৎ লক্ষ্য।



