

“সোস্যাল মিডিয়া ফেইসবুক পেইজে এ”
*ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের আনুষ্ঠানিক বক্তব্য*
সমালোচনা করা সহজ; কিন্তু সমাজের জন্য কিছু করা অত্যন্ত কঠিন ও দায়িত্বপূর্ণ কাজ।
দুঃখজনক হলেও সত্য—সম্প্রতি আমরা লক্ষ্য করছি, ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, শিক্ষা ও মানবকল্যাণে নিবেদিত দানবীর ফাহিম আল্ চৌধুরী সম্পর্কে একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর প্রচারণায় লিপ্ত হয়েছে। বিশেষ করে ভবিষ্যৎ প্রজন্মকে উদ্দেশ করে দেওয়া তাঁর সুদূরপ্রসারী, সুচিন্তিত ও দিকনির্দেশনামূলক ক্রিকেটীয় বক্তব্যকে কাট–সাট করে বিকৃত উপস্থাপনার মাধ্যমে অপপ্রচারের চেষ্টা চালানো হচ্ছে—যা ফাহিম আল্ চৌধুরী ট্রাস্ট পরিবারের দৃষ্টিগোচর হয়েছে।
এ বিষয়ে আমরা স্পষ্ট ও দৃঢ়ভাবে বলতে চাই—
ফাহিম আল্ চৌধুরী তাঁর নিজের উপার্জিত অর্থ ও সম্পদ দিয়ে ২০০২ সাল থেকে নিরলসভাবে অসংখ্য স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা, রাস্তাঘাট, পুল ও কালভার্ট নির্মাণসহ দেশে ও বিদেশে অসহায়, দরিদ্র, চিকিৎসা-বঞ্চিত সাধারণ মানুষ এবং দরিদ্র অথচ মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা প্রদান করে আসছেন। এই সেবামূলক কর্মকাণ্ড কোনো প্রচার কিংবা স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে নয়; বরং মানবিক দায়বদ্ধতা ও সামাজিক দায়িত্ববোধ থেকেই তিনি এই কল্যাণমুখী পথচলায় অবিচল রয়েছেন।
আজ যারা তাঁকে নিয়ে সমালোচনায় মুখর, সেই সমালোচনায় আমরা মোটেও বিচলিত নই। কারণ ফাহিম আল্ চৌধুরী একজন উদারচেতা ও মহানুভব মানুষ। তিনি মনেপ্রাণে বিশ্বাস করেন—
“শত্রুর ভাষা নয়, বন্ধুত্বের আলোই মানুষের জীবনের প্রকৃত পথপ্রদর্শক।”
তবে সমালোচনাকারীদের উদ্দেশ্যে বিনীত কিন্তু স্পষ্টভাবে আমরা একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই—
সমালোচনা করতে হলে সর্বপ্রথম প্রয়োজন যোগ্যতা, সততা ও নৈতিক অবস্থানের দৃঢ় ভিত্তি। অকারণে অন্যের ক্ষতি করার প্রচেষ্টা শেষ পর্যন্ত অন্যের ক্ষতির চেয়ে নিজের ক্ষতিই ডেকে আনে।
দেশ, জাতি ও সমাজের কল্যাণ নিয়ে যারা সত্যিকার অর্থে ভাবেন—হাতে গোনা যে ক’জন মানুষ আছেন, ফাহিম আল্ চৌধুরী তাঁদের অন্যতম।
অতএব, অন্যকে নিয়ে মন্তব্য করার পূর্বে প্রত্যেকের উচিত নিজের কাজ, ভূমিকা ও অবস্থান নিয়ে গভীরভাবে ভাবা।
ফাহিম আল্ চৌধুরী ট্রাস্ট মানবিকতা, শিক্ষা ও কল্যাণমূলক কর্মকাণ্ডের আদর্শকে সামনে রেখে তার পথচলা অব্যাহত রাখবে—
ইনশাআল্লাহ, সমালোচনার কোলাহল অতিক্রম করেও আমাদের এই মানবিক যাত্রা কখনোই থেমে যাবে না।
— ফাহিম আল্ চৌধুরী ট্রাস্ট।


