সারাদেশ

হাসপাতালের বেড নিয়েই ভোট দিলেন যুবদল নেতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটাররা উল্লেখযোগ্য অংশগ্রহণ দেখিয়েছেন।

এই সময়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক ব্যক্তি হাসপাতালের বেডে শুয়ে ভোট দিয়েছেন, যা নিয়ে সামাজিক আলোচনাও সৃষ্টি হয়েছে। ভোটার কামরুল হাসান বাপ্পি মলিয়াইশ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। তিনি মিঠানালা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব। কিছুদিন আগে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বাপ্পি বলেন, “হাসপাতালের বেডে শুয়ে থাকলেও মন পড়ে ভোটের মাঠে। অনেকে নিষেধ করলেও আমি ভোট দিতে চাই। ইনশাআল্লাহ, ধানের শীষের জয় হবে।”

মলিয়াইশ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা মো. শাহ আলম জানিয়েছেন, অসুস্থ ভোটারকে চারজন সাহায্য করে কেন্দ্র পর্যন্ত পৌঁছে ভোট দিতে সহায়তা করেছেন। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪,৯৩১ এবং বিকেল ৪টা পর্যন্ত প্রায় ৮০ শতাংশ ভোট পড়েছে। কোন ধরনের ঝামেলা ছাড়াই ভোটাধিকার প্রয়োগ সম্পন্ন হয়েছে।

এদিকে হিঙ্গুলীর মানবিবি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষের নির্বাচন সমন্বয়কারী দিদারুল আলম মিয়াজী জানিয়েছেন, কিছু কেন্দ্রে দাঁড়িপাল্লার কর্মীরা বোরখা পরা মহিলাদের ব্যবহার করে জাল ভোট দেওয়ার চেষ্টা করলেও তাদের হাতেনাতে আটক করা হয়েছে।

মীরসরাইয়ের সহকারি রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার বলেন, “কিছু বিচ্ছিন্ন অভিযোগ ছাড়া বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটগ্রহণ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশিত হলে সব কিছু স্পষ্ট হয়ে যাবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button