বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ক্যালিফোর্নিয়া শাখার উদ্যোগে বাংলাদেশ সরকারের তিনবারের প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি ২০২৬) লিটল বাংলাদেশ অধ্যুষিত এলাকার বাংলাদেশ একাডেমির রিয়া মিলনায়তনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মোহাম্মদ আরিফুজ্জামান আরিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-গণসংযোগ বিষয়ক সম্পাদক ইমাম হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমর ফারুক টিটু।
ইফতেখার হুসাইন ফাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইমাজ উদ্দিন দুলাল, মিজানূর রহমান জামসেদ, মোশাররফ হুসাইন ইমন এবং সুমেন আহমেদ।
দোয়া পরিচালনা করেন আলহাজ্ব মাহমুদ হুসাইন।
এছাড়াও উপস্থিত ছিলেন যুবনেতা সোহাগ চৌধুরী, শামিম হুসাইন, কামরুজ্জামান আকাশ, মোহাম্মদ খায়রুল ইসলাম, অতিক তজওয়ার, পিয়াল রহমান, ওয়াসিউর রহমান, এমসি মর্তুজা, এমডি সাইফুল ইসলাম, মোহাম্মদ রিজু, মোহাম্মদ রায়হান, মোহাম্মদ আলি, কামরুল রশিদ, ইয়াসিন আরাফাত রবিন, রিয়াদ রহমান, সৌরব চৌধুরী, মোহাম্মদ দাউদ, মোহাম্মদ রাকিবুল হাসান, ফাহিম আহমেদসহ আরও অনেকে।
দোয়া মাহফিল শেষে লিটল বাংলাদেশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের মাঝে খাবার বিতরণ করা হয়।
উক্ত দোয়া মাহফিলে ক্যালিফোর্নিয়া যুবদলের নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা ও দেশের মঙ্গল কামনা করে সকলের কাছে দোয়া চান।