রাজনীতি

তারেক রহমানের প্রতি সম্মান জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করলেন সরওয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি সম্মান জানিয়ে ঢাকা–১৭ আসন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার এম সরওয়ার হোসেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। সুপ্রিম কোর্টের এই আইনজীবী জানান, জাতীয়তাবাদী আদর্শ ও দলীয় নেতৃত্বের প্রতি আনুগত্য থেকেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

জানা যায়, নির্বাচন কমিশনের প্রাথমিক বাছাইয়ে ব্যারিস্টার সরওয়ার হোসেনের মনোনয়নপত্র বাতিল হলেও আপিলের মাধ্যমে তিনি প্রার্থিতা ফিরে পান। তবে শেষ পর্যন্ত দলীয় প্রধানের প্রতি সম্মান জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেন তিনি।

গণমাধ্যমে দেওয়া বক্তব্যে ব্যারিস্টার সরওয়ার বলেন, “আমি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। দীর্ঘদিন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে রাজনীতি করেছি, এমনকি কারাবরণও করেছি। তাই দলের চেয়ারম্যানের সম্মানে ও তার সমর্থনে আমি প্রার্থিতা প্রত্যাহার করেছি।”

তিনি আরও বলেন, তারেক রহমান এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং একজন দলীয় সদস্য হিসেবে তাকে সহযোগিতা করাই নিজের দায়িত্ব বলে মনে করেন তিনি।

ভবিষ্যৎ রাজনীতি ও রাষ্ট্র পরিচালনা নিয়ে আশাবাদ প্রকাশ করে সরওয়ার হোসেন বলেন, ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে তারেক রহমান একটি দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত ও ন্যায়বিচারভিত্তিক বাংলাদেশ গড়ে তুলবেন। সুশাসন প্রতিষ্ঠা এবং শক্তিশালী পররাষ্ট্রনীতির মাধ্যমে তিনি জাতীয় রাজনীতিতে গুণগত পরিবর্তন আনবেন বলেও মন্তব্য করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button