রাজনীতি

আমার টুইটার একাউন্ট কারা হ্যাক করেছে চিহ্নিত করেছি : জামায়াত আমির

অনলাইন নিউজ ডেস্ক

 

নিজের টুইটার (এক্স) অ্যাকাউন্ট হ্যাককারীকে শনাক্ত করা হয়েছে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার সন্ধ্যায় ঢাকা–১৫ আসনে গণসংযোগ শেষে আয়োজিত এক পথসভায় তিনি এ দাবি করেন।

পথসভায় জামায়াত আমির বলেন, ‘গতরাতে আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে একটি নোংরা পোস্ট দেওয়া হয়েছে। কোনো বিপথগামী ব্যক্তি এটি করেছে। এ নিয়ে একটি মহল অযথা হইচই শুরু করেছে।’

তিনি বলেন, ‘আমরা হ্যাকারকে শনাক্ত করেছি। কোন জায়গা থেকে এটি করা হয়েছে, সেটিও চিহ্নিত করা হয়েছে। বিষয়টি ইতোমধ্যে জাতির সামনে প্রকাশ করা হয়েছে। খুব শিগগিরই স্পষ্ট ও বিস্তারিতভাবে সবকিছু জাতির সামনে তুলে ধরা হবে।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘হাসিনার মতো ফ্যাসিস্টকে আমরা পরোয়া করি না। অন্য কোনো ফ্যাসিস্টকেও পরোয়া করার প্রশ্নই আসে না।’

তিনি আরও বলেন, ‘একটি গোষ্ঠী এখনই যেভাবে আচরণ করছে, তাদের হাতে দেশের দায়িত্ব দিলে দেশের অস্তিত্বই তারা রাখবে না। তারা ৫৬ হাজার বর্গমাইল ভূখণ্ড ও ১৮ কোটি মানুষকে ধ্বংস করে দেবে। এদের হাতে দেশের দায়িত্ব দেওয়া নিরাপদ নয়।’

জনগণের উদ্দেশে তিনি বলেন, ‘কোনো ভোট ডাকাতকে আর ডাকাতি করতে দেবেন না, কোনো জালিয়াতকে জালিয়াতি করতে দেবেন না, কোনো ইঞ্জিনিয়ারকে ইঞ্জিনিয়ারিং করতে দেবেন না।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশে আর ফ্যাসিবাদকে ফিরে আসতে দেওয়া হবে না। দুর্নীতি ও চাঁদাবাজি নির্মূল করা হবে।’

তিনি বলেন, ‘অতীতে যে পচা রাজনীতি বারবার ফ্যাসিবাদের জন্ম দিয়েছে, সেই রাজনীতি যারা দেখতে চান না, তাদের আগামী ১২ ফেব্রুয়ারি গণভোটে “হ্যাঁ” ভোট দিতে হবে। যারা সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িত, তাদের হাতে দেশ তুলে দেওয়া হবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button