জাতীয়

সরকার জুলাই সনদ নিয়ে অন্তহীন প্রতারণা করছে: জামায়াত আমির

অনলাইন নিউজ ডেস্ক

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, সরকার জুলাই সনদ নিয়ে জনগণের সঙ্গে ‘অন্তহীন প্রতারণা’ করছে। তিনি বলেন, যারা জনগণের জনমতকে প্রশ্নবিদ্ধ করে, তারা প্রকৃতপক্ষে গণতন্ত্রে বিশ্বাস করে না।

বুধবার (৮ জুলাই) রাজধানীর কাকরাইলে গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচার কার্যকরের দাবিতে ১১ দলীয় ঐক্যের আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

সেমিনারে ডা. শফিকুর রহমান বলেন, কোনো রাজনৈতিক দল যদি জাতির সঙ্গে প্রতারণা করে, তাহলে ভবিষ্যতে জনগণ রাজনীতিবিদদের ওপর আস্থা ও সম্মান হারাবে। তিনি দাবি করেন, তারা নির্বাচন চেয়েছিলেন, ষড়যন্ত্র নয়। তবে ষড়যন্ত্র করা হয়েছে এবং এ ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, জনগণের অধিকার রক্ষার প্রশ্নে সরকারকে কোনো ছাড় দেওয়া হবে না।

এদিকে, সেমিনারে বক্তারা অভিযোগ করেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি দেশকে নতুন রাজনৈতিক সংকটের দিকে ঠেলে দিচ্ছে। তারা বলেন, নতুন করে রক্তপাত এড়াতে গণভোটের রায় বাস্তবায়নের কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে ১১ দলীয় ঐক্য জোটের শীর্ষ নেতাদের পাশাপাশি জুলাই আন্দোলনের যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button