বিনোদন

শহিদ কাপুরের স্ত্রীকে নায়িকা হওয়ার প্রস্তাব!

বলিউড নির্মাতা ও কোরিওগ্রাফার ফারাহ খান—যার রসিকতা আর খোলামেলা মন্তব্য ইন্ডাস্ট্রিতে বেশ পরিচিত। সম্প্রতি তাঁর একটি ইউটিউব ভ্লগ ঘিরে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

ওই ভ্লগেই উদ্যোক্তা মীরা রাজপুতকে দেখে এতটাই মুগ্ধ হন ফারাহ, যে মজা করেই তাঁকে নায়িকা হওয়ার প্রস্তাব দেন। আর সেই মুহূর্তই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ভ্লগে দেখা যায়, সাধারণ কিন্তু স্টাইলিশ পোশাকে ফারাহ খানের অ্যাপার্টমেন্টে প্রবেশ করেন মীরা। তাঁকে দেখেই হাসিমুখে স্বাগত জানান ফারাহ এবং সঙ্গে সঙ্গেই প্রশংসায় ভরিয়ে দেন।

নিজের স্বভাবসিদ্ধ রসিক ভঙ্গিতে ফারাহ বলেন, মীরা দেখতে একেবারেই ‘নায়িকার মতো’ এবং চাইলে অনায়াসেই বড় পর্দায় অভিনয় করতে পারেন। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, “মীরা, তুমি তো নায়িকা হতে পারো।”

ওই ভ্লগে মীরার পাশাপাশি উপস্থিত ছিলেন প্রয়াত অভিনেতা ঋষি কাপুর ও নীতু কাপুরের কন্যা রিদ্ধিমা কাপুর সাহনি এবং তাঁর মেয়ে সমারা সাহনি। পুরো ভিডিওজুড়ে ছিল বন্ধুত্বপূর্ণ পরিবেশ আর হালকা মেজাজ।

ফারাহ খানের ক্যারিয়ারের দিকে তাকালে দেখা যায়, তিনি বলিউডের অন্যতম সফল নির্মাতা ও কোরিওগ্রাফার। ২০০৪ সালে ‘ম্যায় হুঁ না’ ছবির মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি, যা বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। এরপর ‘ওম শান্তি ওম’ ছবির মাধ্যমে দীপিকা পাড়ুকোনের বলিউড অভিষেক করান ফারাহ। পাশাপাশি ‘হ্যাপি নিউ ইয়ার’-এর মতো হিট ছবিও রয়েছে তাঁর ঝুলিতে। সম্প্রতি তিনি জানিয়েছেন, তাঁর পরবর্তী ছবিতেও ফের শাহরুখ খানকে দেখা যাবে।

অন্যদিকে, ২০১৫ সালের জুলাইয়ে অভিনেতা শহিদ কাপুরকে বিয়ের পর প্রথমবার আলোচনায় আসেন মীরা রাজপুত। পারিবারিক উদ্যোগে হওয়া এই বিয়ের পর তাঁদের সংসারে আসে দুই সন্তান—মেয়ে মিশা ও ছেলে জাইন।

গত কয়েক বছরে মীরা নিজেকে শুধু একজন তারকার স্ত্রী হিসেবেই নয়, বরং একজন সফল উদ্যোক্তা হিসেবেও প্রতিষ্ঠিত করেছেন। নিজের ব্যবসা ও বিভিন্ন উদ্যোগের মাধ্যমে তিনি তৈরি করেছেন আলাদা পরিচিতি।

ফিটনেস, আত্মবিশ্বাস ও স্টাইল—সব মিলিয়ে মীরা আজ নিজেই একটি ব্র্যান্ড। তবে ভবিষ্যতে সত্যিই কি তাঁকে নায়িকার ভূমিকায় দেখা যাবে? আপাতত সেই প্রশ্নের উত্তর সময়ই দেবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button