স্থানীয়
গণমানুষের নেতা খন্দকার আব্দুল মুক্তাদির জিতুমিয়ার পয়েন্ট থেকে আনুষ্ঠানিকভাবে গণসংযোগ শুরু করেছেন


সিলেট-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা, গণমানুষের নেতা খন্দকার আব্দুল মুক্তাদির জিতুমিয়ার পয়েন্ট থেকে আনুষ্ঠানিকভাবে গণসংযোগ শুরু করেছেন।
গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
গণসংযোগে বিপুল সংখ্যক সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ভদ্র ও সৌজন্যমূলক রাজনীতির প্রতীক হিসেবে পরিচিত খন্দকার আব্দুল মুক্তাদিরের উপস্থিতিতে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।



