রাজনীতি

জনগণের কষ্ট লাঘব করার জন্যই তারেক রহমান দেশে আসছেন: মির্জা আব্বাস

জনগণের কষ্ট লাঘব করার জন্যই তারেক রহমান দেশে আসছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পূর্বাচলের ৩০০ ফিটে তারেক রহমানের অভ্যর্থনা মঞ্চ পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিটে অভ্যর্থনা মঞ্চ পরিদর্শনে এসে তিনি এই মন্তব্য করেন। মির্জা আব্বাস বলেছেন, তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে কত লোক হবে সেটা ধারণা করা যাচ্ছে না। ধারণার বাইরে লোক হবে।

তিনি আরও বলেন, পৃথিবীর সব বড় বড় নেতাদেরই নিরাপত্তা ঝুঁকি বরবারই থাকে, এটি অস্বাভাবিক কিছু না। আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব করছি, সরকারের সহায়তা চাওয়া হয়েছে, ওনারা যতটুকু পারবেন করবেন। তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীতে নেতাকর্মী ও সমর্থকদের এই উপস্থিতি বিএনপির ভেতরে নতুন উদ্দীপনা তৈরি করেছে বলে মনে করছেন নেতাকর্মীরা।
ওয়ান-ইলেভেন সরকারের সময় ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে চলে যান তারেক রহমান। এরপর থেকে সেখানেই অবস্থান করছিলেন। স্ত্রী ডা. জুবাইদা রহমান কয়েকবার দেশে এলেও তারেক রহমান ফিরতে পারেননি। অবশেষে আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন তারেক রহমান। তাকে সংবর্ধনা দিতে পূর্বাচলের ৩০০ ফিটে মঞ্চ প্রস্তুত করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে সারাদেশ থেকে অনেক নেতাকর্মী সমবেত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছাবেন। সেখান থেকে অসুস্থ মা বেগম খালেদা জিয়াকে দেখতে তিনি এভার কেয়ার হাসপাতালে যাবেন। এরপর পূর্বাচলে এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্য দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button