

মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার তুলসিপুর গ্রামে অভিযান চালিয়ে ২০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিজানুর রহমান (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার কাশিমনগর পুলিশ ফাঁড়ির একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁর বাড়ি থেকে ২০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার মিজানুর রহমান উপজেলার তুলসিপুর গ্রামের মৃত নাসির মিয়ার ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, উদ্ধার করা ইয়াবার ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে মিজানুর রহমানকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশের দাবি, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


