খেলাধুলা

বুক কাঁপছিল, ভীষণ নার্ভাস ছিলাম: নেইমার

অনলাইন নিউজ ডেস্ক

প্রায় তিন বছর পর ব্রাজিল জাতীয় দলের জার্সিতে ফিরেই আবেগাপ্লুত হয়ে পড়েন নেইমার। দীর্ঘ ৯৮১ দিনের অপেক্ষা, চোট-আঘাত ও কঠিন পুনর্বাসনের পথ পেরিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তনের দিনটি তার কাছে ছিল বিশেষ এক উপলক্ষ।

স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের গ্রুপপর্বের শেষ ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে জাতীয় দলে ফেরেন ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড। ২০২৩ সালের অক্টোবরে জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলার পর এই প্রথম আবার সেলেসাওদের জার্সিতে দেখা গেল তাকে।

ম্যাচের ৭৬তম মিনিটে কোচ কার্লো আনচেলত্তি তাকে মাঠে নামান। দর্শকদের করতালি এবং সতীর্থদের উচ্ছ্বাসের মধ্য দিয়ে শুরু হয় তার নতুন অধ্যায়।

ম্যাচ শেষে অনুভূতি প্রকাশ করতে গিয়ে নেইমার বলেন, জাতীয় দলের হয়ে আবার মাঠে নামার আগে তিনি ভীষণ নার্ভাস ছিলেন। তবে সবকিছু ভালোভাবে সম্পন্ন হওয়ায় নিজেকে গর্বিত ও আনন্দিত মনে করছেন।

তিনি জানান, প্রায় ৩২ মাস পর ব্রাজিলের জার্সিতে ফেরাটা তার জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত। তার ভাষায়, ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলা প্রতিটি ফুটবলারের স্বপ্ন। দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার কারণে তিনি জাতীয় দলকে এবং দেশের হয়ে খেলার অনুভূতিকে গভীরভাবে মিস করেছেন।

নেইমার বলেন, চোট কাটিয়ে আবার জাতীয় দলে ফিরতে পারা তাকে অত্যন্ত আনন্দিত ও আবেগাপ্লুত করেছে। জাতীয় দলের বাইরে কাটানো সময়ে তিনি সবচেয়ে বেশি মিস করেছেন ব্রাজিলের জার্সি পরার অনুভূতি। তাই প্রত্যাবর্তনের এই দিনটি তার কাছে নতুন করে স্বপ্ন দেখার মতো এক মুহূর্ত হয়ে থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button