সারাদেশ

মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনে অবদানের স্বীকৃতি পেল নিউ প্রেরণা

অনলাইন নিউজ ডেস্ক

মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্বীকৃতি পেয়েছে সিলেটের নিউ প্রেরণা মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র।

প্রতিষ্ঠানটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিলেটের অনুমোদন ও তত্ত্বাবধানে পরিচালিত হয়। স্বীকৃতির অংশ হিসেবে সিলেট জেলা প্রশাসনের মাধ্যমে প্রতিষ্ঠানটির হাতে নগদ অর্থসহায়তা তুলে দেওয়া হয়।

এ সময় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউ প্রেরণা কর্তৃপক্ষ জানায়, এই স্বীকৃতি তাদের কার্যক্রমকে আরও এগিয়ে নিতে অনুপ্রাণিত করবে। ভবিষ্যতেও মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে তারা আন্তরিকভাবে কাজ চালিয়ে যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button