

সিলেট-৪ (গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সম্ভাব্য সংসদ প্রার্থী প্রকৌশলী রাশেল উল আলমের নির্বাচনী প্রচারণার ফেস্টুন চুরির ঘটনা ঘটেছে।
জানা গেছে, সারিঘাট–গোয়াইনঘাট–রাধানগর রোডের পাশে লাগানো প্রায় ৩০০টিরও বেশি ফেস্টুন গত কয়েক রাতে অজ্ঞাত ব্যক্তিরা খুলে নিয়ে গেছে। বর্তমানে পুরো এলাকায় একটি ফেস্টুনও অবশিষ্ট নেই।
একাধিক এলাকায় একই ধরনের ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে প্রকৌশলী রাশেল উল আলম বলেন,
আমি গণতন্ত্র ও ইতিবাচক রাজনীতিতে বিশ্বাসী। ফেস্টুন খুলে নেওয়া বা নষ্ট করা রাজনৈতিক শিষ্টাচারবিরোধী ও হতাশাজনক। তবে এতে আমি নিরুৎসাহিত নই। জনগণের ভালোবাসাই আমার শক্তি। আমি খুব শিগগিরই দেশে ফিরে জনগণের মাঝে কাজ শুরু করব।
তিনি আরও জানান, ঘটনাটির বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন, যাতে দোষীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া যায়।



