সারাদেশ

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন

কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে সেন্ট মার্টিনগামী ‘দ্যা আটলান্টিক ক্রুজ’ জাহাজে আগুন লেগেছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম গণমাধ্যমকে বলেন, ‘আগুন নির্বাপণের কাজ চলছে, জাহাজটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।
পর্যটকরা জাহাজে ছিলেন না।’
সেন্টমার্টিন পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন ‘সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, সেন্টমার্টিন যেতে পর্যটক নিতে শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে ঘাটে আসছিল দ্যা আটলান্টিক ক্রুজ জাহাজটি। হঠাৎ জাহাজের ভেতর থেকে ধোঁয়া উঠতে থাকে। অল্পক্ষণ না যেতেই আগুনের লেলিহান শিখা দেখা যায়।
আগুন নেভানোর কাজ চলমান, রয়েছে। এখন পর্যন্ত কোনা হতাহতের খবর পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button