রাজনীতি

তারেক রহমানের জন্য আপাতত শাহবাগে অবস্থান প্রত্যাহার ইনকিলাব মঞ্চের

শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যাওয়ার সুযোগ করে দিতে রাজধানীর শাহবাগ ছেড়ে আজিজ সুপার মার্কেটে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ।
সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরের ঘোষণার পর শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতভর শাহবাগে অবস্থান নেন বিক্ষোভকারীরা।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে শাহবাগ ছেড়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেন বিল্পবীরা। বেলা ১২টার পর আবার তারা শাহবাগ ব্লকেড করে অবস্থান নেবেন তারা।
কনকনে ঠান্ডায় রাজপথেই রাত কাটান আন্দোলনকারীরা। তাদের দাবি, শরিফ ওসমান হাদির মৃত্যুর এক সপ্তাহ পেরিয়ে গেলেও হত্যাকারীদের গ্রেফতার করে বিচার নিশ্চিত করা হয়নি।
সরকার দ্রুত হাদির হত্যাকারীদের বিচার নিশ্চিত না করতে পারলে অনির্দিষ্টকালের জন্য তাদের অবস্থান শাহবাগে থাকবে।
সূচি অনুযায়ী, বেলা ১১টায় ওসমান হাদির করব জিয়ারত করবেন তারেক রহমান। সঙ্গে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button