

ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক, দানবীর ও শিক্ষানুরাগী ফাহিম আল চৌধুরী আগামীকাল বিকেল ৩টায় চার্টার্ড এয়ারে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। তাঁর আগমনকে ঘিরে সিলেটজুড়ে ট্রাস্টের সদস্য ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ও আনন্দের আবহ তৈরি হয়েছে।
জন্মভূমির মাটি ও মানুষের প্রতি গভীর ভালোবাসার কথা জানিয়ে ফাহিম আল চৌধুরী বলেন, মানুষের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়াই তাঁর আত্মিক প্রশান্তির জায়গা। সেই ভালোবাসা থেকেই আগামী ৩০ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস ম্যাচটি সরাসরি মাঠে বসে উপভোগ করার উদ্যোগ নিয়েছেন তিনি।
এ উপলক্ষে ইতোমধ্যে বিপুলসংখ্যক টিকিট সংরক্ষণ করা হয়েছে, যাতে সাধারণ দর্শকরা বিনামূল্যে খেলা উপভোগ করতে পারেন। ফাহিম আল চৌধুরীর ভাষায়, এটি কোনো আনুষ্ঠানিকতা নয়; বরং জন্মভূমির মানুষের প্রতি ভালোবাসার ঋণ শোধের একটি ক্ষুদ্র প্রয়াস।
দীর্ঘদিন ধরে সমাজসেবা ও শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য পরিচিত ফাহিম আল চৌধুরী ট্রাস্ট নিয়মিত শিক্ষাবৃত্তি প্রদানসহ নানা মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তাঁর এই আগমন ও উদ্যোগকে ঘিরে সিলেটবাসীর মধ্যে নতুন প্রত্যাশা ও উচ্ছ্বাস তৈরি হয়েছে।



