খড়ারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ৩য় তলা ভবন উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল
প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে


বিসমিল্লাহির রাহমানির রাহিম।
সিলাম দক্ষিণ সুরমা। খড়ারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ৩য় তলা ভবন উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল এবং প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী রাহি আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি জনাব এম কে করিম কাওছার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আহমেদ আলী মুন্না।স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মাহমুদ।

অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লীলা রাণী চন্দ, আব্দুল মুকিত সাহেব, আজমল আলী, আব্দুল মালিক, সহকারী শিক্ষক মোঃ ইসমাইল আলী, অঞ্জনা রানি চন্দ, আম্বিয়া খাতুন, মোঃ আলম মিয়া। এছাড়াও বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ডা. ইকবাল হোসেন, আলী আহমদ রনি, আলী বাহার, রুবেল আহমদ ও মোছাঃ ছামিয়া বেগম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইরশাদ আলী, খবির মিয়া, হাজী রফিক মিয়া, মোবারক মিয়া, মোশারফ মিয়া, তফুর মিয়া, নছির মিয়া, আব্দুল মালিক মানিক, নুর মিয়া, মাসুকুর রহমান মাসুক, ইয়াকুব মিয়া, আহমদ আলীসহ এলাকার ছাত্রসমাজ, যুবসমাজ ও মুরব্বিসমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এসময় সম্মানিত অভিভাবকবৃন্দ, বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন। দোয়া মাহফিল শেষে বিদ্যালয়ের নতুন নির্মিত ৩য় তলা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।



