সরকার

যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার

অনলাইন নিউজ ডেস্ক

দেশের উত্তরাঞ্চলের দীর্ঘদিনের পানিসংকট নিরসন এবং মানুষের ন্যায্য পানির অধিকার নিশ্চিত করতে জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ‘তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা’ বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ ঘোষণা দেন।

বক্তব্যে প্রধানমন্ত্রী দেশের অর্থনীতি, কৃষি, ক্রিয়েটিভ ইকোনমি, শিক্ষা এবং জ্বালানি খাতের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। একই সঙ্গে তিনি বলেন, রাজশাহী ও রংপুর বিভাগের সংসদ সদস্যসহ উত্তরাঞ্চলের মানুষের তিস্তা নদী ও পানিসংকট নিয়ে যে উদ্বেগ রয়েছে, সরকার তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং এর স্থায়ী সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে বদ্ধপরিকর।

তিস্তা ও পদ্মা ব্যারেজ নির্মাণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, উত্তরাঞ্চলের মানুষের পানির অধিকার নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। তিনি উল্লেখ করেন, রাজশাহী ও রংপুর বিভাগের সংসদ সদস্যদের প্রধান উদ্বেগের বিষয় দুটি হলো পদ্মা ও তিস্তা নদী। বিএনপি সরকার সবসময় কৃষিবান্ধব নীতি অনুসরণ করেছে এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকাকালে কৃষকদের সেচ সুবিধা ও মানুষের পানির অধিকার নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button