রাজধানী

ভরদুপুরে অপহরণের পর ২৪ ঘণ্টার মধ্যেই শিশু উদ্ধার, গ্রেপ্তার ৪ জন

রাজধানীতে ভরদুপুরে অপহৃত তিন বছরের এক শিশুকে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ ঘটনায় অপহরণের মূল হোতা মো. চাঁন মিয়াসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এমজেডএম ইন্তেখাব চৌধুরী এসব তথ্য জানান।

তিনি বলেন, চাঁন মিয়া একজন রিকশাচালক এবং শিশুটিকে অপহরণের মূল পরিকল্পনাকারী। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর মুগদা হাসপাতালের গেটের সামনে থেকে শিশুটিকে অপহরণ করা হয়।

র‌্যাব জানায়, শিশুটির মা পানি কিনতে গেলে সেই সুযোগে চাঁন মিয়া শিশুটিকে তুলে নিয়ে পালিয়ে যান। পরে শিশুটিকে না পেয়ে মুগদা থানায় একটি মামলা করেন শিশুটির মা।

মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে চাঁন মিয়া ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করে র‌্যাব। একই সঙ্গে গাইবান্ধা জেলা থেকে অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়। শিশুটি সুস্থ অবস্থায় রয়েছে এবং তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button