দেশবরেণ্য কার্ডিওলজিস্ট প্রফেসর ডা. মোহাম্মদ শাহাবুদ্দিনের জন্মদিন আজ
চিকিৎসা শিক্ষা ও হৃদরোগ চিকিৎসায় নিবেদিত এক উজ্জ্বল নাম প্রফেসর ডা. মোহাম্মদ শাহাবুদ্দিন


দেশবরেণ্য কার্ডিওলজিস্ট প্রফেসর ডা. মোহাম্মদ শাহাবুদ্দিনের জন্মদিন আজ
সিলেটের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ এবং এম এ জি ওসমানী মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মোহাম্মদ শাহাবুদ্দিন-এর জন্মদিন আজ।
জন্মদিন উপলক্ষে চিকিৎসক, শিক্ষার্থী, সহকর্মী, শুভানুধ্যায়ী এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। দীর্ঘ চিকিৎসক জীবনে তিনি হৃদরোগ চিকিৎসা, চিকিৎসা শিক্ষা এবং জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন।
চিকিৎসা ক্ষেত্রে তাঁর দক্ষতা, সততা ও মানবিক গুণাবলীর জন্য তিনি সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপকভাবে সমাদৃত। এম এ জি ওসমানী মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি অসংখ্য চিকিৎসক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বর্তমানে পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ হিসেবে তিনি চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কাজ করে যাচ্ছেন।
জন্মদিন উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং চিকিৎসা ও মানবসেবামূলক কর্মকাণ্ডের ধারাবাহিক সাফল্য কামনা করা হয়েছে।
শুভানুধ্যায়ীরা আশা প্রকাশ করেন, প্রফেসর ডা. মোহাম্মদ শাহাবুদ্দিন ভবিষ্যতেও তাঁর অভিজ্ঞতা ও প্রজ্ঞা দিয়ে দেশের স্বাস্থ্যখাতকে আরও সমৃদ্ধ করবেন।
নগর সমাচার২৪ এর পক্ষ থেকে জন্মদিনে দেশবরেণ্য এই চিকিৎসককে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। 🎉🎂



