রাজনীতি

মির্জা ফখরুলের হাতে ডিম ও জমানো সঞ্চয় তুলে দিলেন দুই ভোটার

নির্বাচনী প্রচারণার সময় ঠাকুরগাঁও-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ব্যতিক্রমী উপহার দিয়েছেন ভোটাররা। এক নারী ভোটার তাকে ডিম উপহার দেন, আরেকজন তুলে দেন নিজের সঞ্চয়ের মাটির ব্যাংক। ঘটনাটি উপস্থিত জনতার দৃষ্টি কাড়ে।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান মাধবপুর এলাকায় এক পথসভায় এ ঘটনা ঘটে। উপহার দেওয়া ভোটাররা জানান, এটি শুভকামনা এবং শান্তিপূর্ণ ও নিরাপদ নির্বাচন প্রত্যাশার প্রতীক হিসেবে দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, প্রচারণার একপর্যায়ে এক নারী এগিয়ে এসে ডিমভর্তি একটি ব্যাগ প্রার্থীর হাতে তুলে দেন। এর কিছুক্ষণ পর আরেকজন ভোটার তার জমানো টাকার মাটির ব্যাংক উপহার দেন। এ সময় উপস্থিত মানুষের মধ্যে কৌতূহল ও আলোচনা তৈরি হয়।

স্থানীয় নেতাকর্মীরা জানান, আগের নির্বাচনগুলোতেও মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এ ধরনের প্রতীকী ও ভিন্নধর্মী উপহার দেওয়ার নজির রয়েছে। তাদের মতে, এমন ঘটনা নির্বাচনী প্রচারণাকে আরও প্রাণবন্ত করে এবং প্রার্থী-ভোটারের সরাসরি সংযোগকে দৃঢ় করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button