রাজনীতি

যশোরে তারেক রহমানের আগমন ঘিরে চলছে প্রস্তুতি

প্রথমবারের মতো যশোর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে জেলাজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ, নেতাকর্মীদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে যশোর উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। সভাকে ঘিরে মাঠ প্রস্তুতিসহ সার্বিক আয়োজন চলছে জোরগতিতে।

দলীয় সূত্র জানায়, জনসভা উপলক্ষে মঞ্চ নির্মাণ, সাউন্ড সিস্টেম, আলোকসজ্জা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্টরা দিনরাত কাজ করছেন। নির্ধারিত সময়ের আগেই সব প্রস্তুতি শেষ করার লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলছে বলে জানিয়েছেন স্থানীয় শ্রমিকরা।

কর্মসূচি সফল করতে জেলা বিএনপি সাংগঠনিকভাবে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে প্রস্তুতি সভা, সমন্বয় বৈঠক এবং প্রচার কার্যক্রম চালানো হচ্ছে।

যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, দলের মহাসচিব শুক্রবার রাতে চেয়ারম্যানের সফরসূচি জেলা নেতাদের জানিয়েছেন। এরপর থেকেই নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। জনসভা সফল করতে সবাই সক্রিয়ভাবে কাজ করছেন এবং মঞ্চ প্রস্তুতির কাজ প্রায় শেষ পর্যায়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button