রাজনীতি

মব ভায়োলেন্স বলতে কোনো কিছু নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “মব ভায়োলেন্স বলে কোনো বিষয় নেই। পুলিশের মধ্যে কোনো ভীতি কাজ করছে না। এবারের নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।”

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে আয়োজিত আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় যোগ দেওয়ার পর তিনি এসব মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, কোনো প্রার্থী অশোভন আচরণ করলে এবং তা সমাজে প্রকাশ পেলে স্বভাবতই সে কোণঠাসা হয়ে পড়বে। প্রয়োজন হলে আরও ব্যবস্থা নেওয়া হবে।

তিনি নিশ্চিত করেন, নির্বাচনে কোনো সহিংসতা হবে না। আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত, এবং নির্বাচনকে কেন্দ্র করে নিয়মিতভাবে অবৈধ অস্ত্র উদ্ধার করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button