

জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে, চলছে ভোট গণনা। এ প্রেক্ষাপটে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আল্লাহর অনুগ্রহে নির্যাতিত মানুষ বিজয়ী হলে কোনো মিছিল বা উল্লাস করা হবে না।
বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, মহান রাব্বুল ইজ্জতের মেহেরবানীতে যদি মজলুমদের বিজয় আসে, তাহলে মিছিল, স্লোগান বা উচ্ছ্বাস প্রকাশ করা হবে না; বরং সবাই সিজদায় নত হয়ে কৃতজ্ঞতা আদায় করবেন।
তিনি আরও বলেন, আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া জ্ঞাপন করা হবে এবং দেশের মানুষের সেবায় কাজ করার জন্য তাঁর সাহায্য কামনা করা হবে।



