রাজনীতি

ক্ষমতায় আসতে না আসতেই বিএনপি সন্ত্রাস শুরু করেছে: আখতার হোসেন

অনলাইন নিউজ ডেস্ক

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল প্রকাশের পর বিএনপির বিরুদ্ধে হামলা ও সহিংসতার অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব ও রংপুর-৪ আসনের বিজয়ী প্রার্থী আখতার হোসেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, বিকেল থেকে হারাগাছ এলাকায় বিএনপির নেতাকর্মীরা মাইকিং করে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছে।

পোস্টে তিনি অভিযোগ করেন, এনসিপি কর্মীদের মারধর করে রক্তাক্ত করা হচ্ছে, বিভিন্ন বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। স্বর্ণালংকার ও নগদ টাকা নেওয়ার পাশাপাশি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে তিনি উল্লেখ করেন। এমনকি বাড়িঘরে আগুন দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।

ক্ষমতায় আসার আগেই বিএনপি হারাগাছ এলাকায় সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে বলেও পোস্টে অভিযোগ তোলেন আখতার হোসেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button