রাজনীতি

নির্বাচিত হওয়ার পরই কাঁচাবাজারে গিয়ে চাঁদা না দেওয়ার নির্দেশ মাজেদ বাবুর

অনলাইন নিউজ ডেস্ক

 

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু। ফল ঘোষণার পরপরই তিনি স্থানীয় কাঁচাবাজারে গিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের চাঁদা না দেওয়ার আহ্বান জানান।

তার এই ব্যতিক্রমী উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেন বাজারের ব্যবসায়ী ও সাধারণ ক্রেতা-বিক্রেতারা। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশ নেন তিনি এবং নিকটতম প্রতিদ্বন্দ্বীকে প্রায় ৬০ হাজার ভোটে পরাজিত করে জয়লাভ করেন।

বৃহস্পতিবার গভীর রাতে ফল ঘোষণা করা হলেও শুক্রবার সকালে জেলা প্রশাসকের কাছ থেকে বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার সনদ গ্রহণ করে সরাসরি নিজ এলাকায় আসেন তিনি।

নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে সদরের কাঁচাবাজারে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং স্পষ্টভাবে জানান—এখন থেকে কেউ যেন চাঁদা না দেন। কেউ চাঁদা চাইতে এলে বলতে হবে, “বাবু ভাই নিষেধ করেছেন, চাঁদা দেব না।”

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি চক্র প্রায় শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ীর কাছ থেকে প্রতিদিন নির্দিষ্ট অঙ্কের টাকা আদায় করে আসছিল। নতুন এমপির এমন অবস্থানকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button