দূর্ঘটনা

দেওয়ানগঞ্জে শতাধিক মানুষসহ ভেঙে পড়লো ব্রিজ! নিহত-৪, নিখোঁজ-২

জামালপুরের দেওয়ানগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনায় ভাসমান সাঁকো ভেঙে ব্রহ্মপুত্র নদে পড়ে দুই ভাই-বোনসহ চার শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশু নিখোঁজ রয়েছে।

শনিবার (২১ মার্চ) বিকাল প্রায় ৪টার দিকে দেওয়ানগঞ্জ পৌর শহরে থানার সামনে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত একটি ভাসমান সাঁকো হঠাৎ ভেঙে পড়ে। এ সময় সাঁকোর ওপর থাকা একাধিক শিশু নদীতে পড়ে যায়।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়লেও নদীর তীব্র স্রোতের কারণে উদ্ধার কার্যক্রমে বিঘ্ন ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

এ ঘটনায় এখন পর্যন্ত চার শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে দুইজন সহোদর ভাই-বোন রয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে, নিখোঁজ দুই শিশুকে উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান এখনও অব্যাহত রয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাঁকোটিতে অতিরিক্ত মানুষের চাপ পড়ায় এটি ভেঙে পড়ে। একসঙ্গে অনেক লোক ওঠার কারণে ভারসাম্য হারিয়ে সাঁকোটি ধসে যেতে পারে। তবে প্রকৃত কারণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত চালিয়ে যাচ্ছে।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button