সারাদেশ

এমপি হান্নান মাসউদের সফরের কারণে ফেরি ছাড়তে দুই ঘণ্টা বিলম্ব, ক্ষুব্ধ যাত্রীরা

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলমুখী যাত্রীদের বহনকারী একটি ফেরি নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা বিলম্বে ছেড়েছে বলে অভিযোগ উঠেছে। যাত্রীদের দাবি, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের জন্য ফেরিটি আটকে রাখা হয়েছিল।

এ ঘটনায় ফেরির ভেতরে যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

রবিবার (৩১ মে) রাতে হাতিয়ার নলচিরা ঘাটে নোঙর করা ফেরি ‘মহানন্দা’-তে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, হাতিয়া-মূল ভূখণ্ড রুটে চলাচলকারী ফেরি ‘মহানন্দা’ বিকেল সোয়া ৪টায় চেয়ারম্যান ঘাট থেকে ছেড়ে বিকেল ৫টা ৪৫ মিনিটে নলচিরা ঘাটে পৌঁছায়। নিয়ম অনুযায়ী আনলোড ও লোডিং শেষ করে ফেরিটির সন্ধ্যা ৭টার দিকে আবার চেয়ারম্যান ঘাটের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। তবে সেদিন তা রাত প্রায় পৌনে ৯টায় ঘাট ত্যাগ করে, ফলে প্রায় দুই ঘণ্টা বিলম্ব হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button