রাজনীতি

ইসলামী ব্যাংক রক্ষায় প্রয়োজনে সবার আগে আমি বুক পেতে দেবো

অনলাইন নিউজ ডেস্ক

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ইসলামী ব্যাংক রক্ষায় প্রয়োজনে তিনি আন্দোলনে নামবেন এবং জনগণের পাশে দাঁড়াবেন।

বুধবার (৩ জুন) রাতে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ইসলামী ব্যাংক কোনো রাজনৈতিক দলের সম্পত্তি নয়; এটি সাধারণ আমানতকারীদের প্রতিষ্ঠান। যারা এই ব্যাংকে তাদের সঞ্চয় ও আমানত রেখেছেন, ব্যাংকটি মূলত তাদেরই।

তিনি আরও বলেন, “যদি আমানতকারীদের ওপর কোনো ধরনের বলপ্রয়োগ বা হামলা করা হয়, তাহলে আমি সামনে থেকে তার প্রতিবাদ করব।”

জামায়াত আমির অভিযোগ করে বলেন, একটি বিশেষ প্রভাবশালী গোষ্ঠীর মাধ্যমে ইসলামী ব্যাংকের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চলছে। তিনি প্রশ্ন তোলেন, বিতর্কিত পটভূমির কেউ কীভাবে ব্যাংকের শীর্ষ পদে দায়িত্ব পালন করতে পারেন।

ডা. শফিকুর রহমান বলেন, ইসলামী ব্যাংকের স্বার্থ ও সুনাম রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে এবং এটিকে কোনোভাবেই রাজনৈতিক প্রভাবের হাতিয়ার বানানো উচিত নয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button