সারাদেশ

জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হচ্ছেন ছাত্রদল নেতা আহমেদ ফেরদৌস সাকের

নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ, সিলেট।

আসন্ন জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি আহমেদ ফেরদৌস সাকের। তরুণ নেতৃত্ব, স্বচ্ছ প্রশাসন ও আধুনিক পৌরসভা গড়ার অঙ্গীকার নিয়ে তিনি নির্বাচনী মাঠে নামছেন বলে জানিয়েছেন তাঁর সমর্থকরা।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে সক্রিয় আহমেদ ফেরদৌস সাকের ছাত্ররাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। তাঁর প্রার্থিতা ঘোষণার পর পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আলোচনা শুরু হয়েছে।
আহমেদ ফেরদৌস সাকের বলেন, “জকিগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব পৌরসভায় রূপান্তর করাই আমার লক্ষ্য। জনগণের প্রত্যাশা পূরণে আমি কাজ করতে চাই।”
তিনি জানান, নির্বাচিত হলে জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত পৌর প্রশাসন গড়ে তুলবেন।
তিনি নগর সমাচার ২৪-কে জানান তার নির্বাচনী প্রতিশ্রুতির এর মধ্যে প্রাধান্যেযোগ্য অঙ্গীকার হচ্ছে…
১. আধুনিক ও স্মার্ট পৌরসভা গঠন।
২. শতভাগ বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিতকরণ।
৩. ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসন।
৪. পৌর এলাকার সব সড়ক সংস্কার ও উন্নয়ন।
৫. বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকীকরণ।
৬. যুবকদের জন্য কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন কর্মসূচি।
৭. নারী ও শিশুদের নিরাপত্তা এবং কল্যাণে বিশেষ উদ্যোগ।
৮. আধুনিক স্বাস্থ্যসেবা ও কমিউনিটি ক্লিনিক সুবিধা বৃদ্ধি।
৯. শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে পৃষ্ঠপোষকতা।
১০. নাগরিক সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি।
১১. দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি।
আহমেদ ফেরদৌস সাকেরের সমর্থকরা মনে করছেন, তরুণ নেতৃত্ব হিসেবে তিনি জকিগঞ্জ পৌরসভায় নতুন ধারার রাজনীতি ও উন্নয়নের বার্তা নিয়ে আসতে সক্ষম হবেন।
এদিকে তাঁর সম্ভাব্য প্রার্থিতাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে পর্যবেক্ষকদের ধারণা।
উল্লেখ্য, জকিগঞ্জ পৌরসভা অতীতেও নানা কারণে আলোচনায় ছিল এবং সাম্প্রতিক বছরগুলোতে মেয়র পদ নিয়ে আইনি জটিলতাও দেখা গেছে যে জন্য এই পৌরসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button