সারাদেশ

জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী

অনলাইন নিউজ ডেস্ক

বুধবার (৩ জুন) রাত ১০টা ১০ মিনিটে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান সেলিনা হায়াৎ আইভী।

এর আগে গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা হত্যা, হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের মোট ১২টি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

আইভী দীর্ঘদিন নারায়ণগঞ্জের স্থানীয় রাজনীতিতে সক্রিয়। তিনি ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান ছিলেন। এরপর নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র নির্বাচনে টানা তিনবার জয়ী হন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button