সারাদেশ

বাগেরহাটে পচা গরুর মাংস বিক্রি, দুই বিক্রেতার কারাদণ্ড-জরিমানা

অনলাইন নিউজ ডেস্ক

বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা বাজারে পচা গরুর মাংস বিক্রির অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৭ জুন) সকালে অভিযান পরিচালনা করেন রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. অভিজিৎ কুমার।

দণ্ডপ্রাপ্তরা হলেন রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের হারুনর রশিদ (৪৫) এবং বাগেরহাট সদর উপজেলার খানপুর এলাকার ইয়ামিন হাওলাদার (৩০)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী জানান, পচা গরুর মাংস বিক্রির অভিযোগের ভিত্তিতে ফয়লা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভেটেরিনারি সার্জনের প্রসিকিউশনের পর ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দুই ব্যবসায়ীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button