অপরাধ

বাস থেকে ৫৯ বোতল ‘এস্কাফ’ উদ্ধার, আটক এক

অনলাইন নিউজ ডেস্ক

নড়াইলে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৫৯ বোতল নেশাজাতীয় পানীয় ‘এস্কাফ’ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় শহিদ হোসেন (২৬) নামে এক যুবককে আটক করা হয়েছে।

বুধবার (১০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে নড়াইল-যশোর মহাসড়কের হাতির বাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক শহিদ হোসেন যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের একটি আসনের নিচে রাখা কয়েকটি কার্টন সন্দেহজনক মনে হলে সেগুলো খুলে দেখা হয়। পরে কার্টনের ভেতর থেকে ৫৯ বোতল ‘এস্কাফ’ উদ্ধার করা হয়।

অভিযানের সময় ঘটনাস্থল থেকে শহিদ হোসেনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুণ্ডু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ট্রাফিক পুলিশ ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে বাস থেকে ৫৯ বোতল পেনসিডিলসদৃশ ‘এস্কাফ’ জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button