ক্যাম্পাস

‘নারীবিদ্বেষী’ আখ্যা দিয়ে সুফিয়া কামাল হলের ভিপির প্রতিবাদী কর্মসূচির ডাক

অনলাইন নিউজ ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে স্ত্রীসহ এক সাবেক শিক্ষার্থীকে খেলা দেখার সময় বের করে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছেন কবি সুফিয়া কামাল হলের ভিপি সানজানা চৌধুরী রাত্রী।

ঘটনাটিকে ‘নারীবিদ্বেষী’ বলে উল্লেখ করে তিনি এর প্রতিবাদে নারী শিক্ষার্থীদের একসঙ্গে ওই হলের মাঠে বসে খেলা দেখার আহ্বান জানান।

রোববার (২৮ জুন) তিনি ফেসবুকে দেওয়া এক পোস্টে জানান, রোববার সকাল ৮টায় আর্জেন্টিনা–জর্ডান ম্যাচ বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা একত্রে শহীদুল্লাহ হল মাঠে বসে উপভোগ করবেন।

পোস্টে রাত্রী লেখেন, “শহীদুল্লাহ হলে সাম্প্রতিক নারীবিদ্বেষী ঘটনার প্রতিবাদে আগামীকাল সকাল ৮টায় আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ আমরা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা একসঙ্গে শহীদুল্লাহ হল মাঠে অবস্থান নিয়ে উপভোগ করব।”

তিনি আরও জানান, ম্যাচ শেষে ক্যাম্পাসে নারীদের নিরাপত্তা, মর্যাদা ও অবাধ চলাচলের অধিকার নিশ্চিতের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে স্মারকলিপি দেওয়া হবে।

এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের সব নারী শিক্ষার্থীকে শান্তিপূর্ণভাবে কর্মসূচিতে অংশ নিতে দলে দলে শহীদুল্লাহ হল মাঠে উপস্থিত হওয়ার আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button