সারাদেশ

জগন্নাথপুরে সংঘর্ষে নিহত ১ আহত ১০

আলী জহুর জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে গরু জমির ধানের চারা খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের উত্তর গড়গড়িয়া গ্রামে। ১০ জুলাই শুক্রবার সকাল ১২ টার দিকে জমিতে গরুর ধানের চারা খাওয়াকে কেন্দ্র করে গ্রামের রফিক মিয়া ও কাজল মিয়ার লোকজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১১ জন আহত হন। আহতদের মধ্যে কবির মিয়ার ছেলে সেলিম মিয়াকে (৩৮) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়েছে। অন্য আহতদের চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে জগন্নাথপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.শফিকুল ইসলামের নেতেৃত্বে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জগন্নাথপুর থানার এসআই অপূর্ব সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় এখনো মামলা রুজু কিংবা কাউকে গ্রেফতার করা হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button