জাতীয়

চট্টগ্রামে ব্যবসা প্রতিষ্ঠানে হামলাকারীদের পাকড়াও করুন: জামায়াত আমির

অনলাইন নিউজ ডেস্ক

চট্টগ্রামে এক ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় জড়িতদের সামাজিক ও রাজনৈতিক পরিচয় প্রকাশের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। একই সঙ্গে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়েও সংশয় প্রকাশ করেন তিনি।

পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, চট্টগ্রাম নগরীর এক ইন্টারনেট ব্যবসায়ীর প্রতিষ্ঠানে ঢুকে তাণ্ডব চালানো দুর্বৃত্তদের সামাজিক ও রাজনৈতিক পরিচয় থাকলে তা জনসমক্ষে প্রকাশ করা উচিত। পাশাপাশি তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। এ ধরনের ঘটনার ধারাবাহিকতায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, পরিস্থিতির লক্ষণ মোটেও ভালো নয়।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন জামায়াত আমির। তার ভাষ্য, সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখতে পারছে না। ফলে সাধারণ মানুষকে নিজেদের নিরাপত্তার জন্যও প্রস্তুত থাকতে হচ্ছে। একের পর এক এমন ঘটনা ঘটছে উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, হামলাকারীরা কার আশ্রয়-প্রশ্রয়ে এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button