সারাদেশ

জগন্নাথপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান, ফুটপাত দখলের দায়ে ৮ হাজার ৫০০ টাকা জরিমানা

আলী জহুর, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ফুটপাত দখল করে অবৈধভাবে দোকান বসানোর দায়ে কয়েকজন ব্যবসায়ীকে মোট ৮ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই ২৬) জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসীন উদ্দিনের নেতৃত্বে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। অভিযান চলাকালে পৌরশহরের আর্চ সেতু, পৌরপয়েন্টসহ বাজারের বিভিন্ন এলাকায় ফুটপাত দখল করে অবৈধভাবে স্থাপিত কয়েকটি দোকান অপসারণ করা হয়। একই সঙ্গে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর আওতায় আইন লঙ্ঘনের দায়ে কয়েকজন ব্যবসায়ীকে মোট ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। জানাগেছে, জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং অবৈধ দখলমুক্ত ফুটপাত বজায় রাখতে প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে। এ সময় সংশ্লিষ্ট সবাইকে আইন মেনে চলা এবং জনস্বার্থে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button