জাতীয়

চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৭ লাখ মানুষ, পুনর্বাসন শুরু: অর্থমন্ত্রী

অনলাইন নিউজ ডেস্ক

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় প্রায় ৭ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এরই মধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। ত্রাণ কার্যক্রমের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রমও শুরু হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) চট্টগ্রামের পতেঙ্গায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, ক্ষতিগ্রস্তদের মধ্যে চাল, রান্না করা খাবার এবং শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। তিনি বলেন, পুনর্বাসন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের সম্পূর্ণ পুনর্বাসন না হওয়া পর্যন্ত সরকারের সহায়তা অব্যাহত থাকবে।

বন্যায় বিভিন্ন সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, সেগুলো দ্রুত সংস্কারের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং মেরামত কাজও শুরু হয়েছে।

ত্রাণ বিতরণ শেষে অর্থমন্ত্রী পতেঙ্গা থেকে চন্দনাইশের উদ্দেশে রওনা দেন। পরে তিনি সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বন্যাকবলিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button