

অনলাইন নিউজ ডেস্ক
স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা দাবি করেছেন, জুলাই আন্দোলনের সময় বিএনপির শীর্ষ নেতারা সক্রিয়ভাবে মাঠে ছিলেন না। তাঁর ভাষায়, তখন তারা ‘গর্তে ছিলেন, ডোবায় ছিলেন, খালে ছিলেন’ এবং আন্দোলনের শুরুতে এটি তাদের নয় বলে নিজেদের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করেছিলেন।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে রুমিন ফারহানা বলেন, সংসদে যেকোনো বিষয়ে কথা বলতে হলে আগে হুইপের কাছ থেকে সময় বরাদ্দ নিতে হয়। তিনি জানান, সে সময় তিনি সংসদে জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলেছিলেন।
তিনি আরও বলেন, বর্তমান সংসদে থাকা অনেক সদস্যকে জুলাই আন্দোলনের সময় রাজপথে দেখা যায়নি। নিজের ভূমিকার কথা তুলে ধরে তিনি দাবি করেন, আন্দোলনের সময় তাঁর বাড়িতে ভাঙচুর চালানো হয় এবং গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি তিনি ফেসবুক লাইভের মাধ্যমে সে সময়ের পরিস্থিতিও তুলে ধরেছিলেন বলে উল্লেখ করেন।
রুমিন ফারহানার অভিযোগ, আন্দোলনের শুরুতে বিএনপি এ আন্দোলনের সঙ্গে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছিল এবং পরে কেবল নৈতিক সমর্থন দিয়েছিল। তাঁর ভাষায়, বর্তমানে বিভিন্ন পক্ষ জুলাই আন্দোলনের কৃতিত্ব দাবি করার প্রতিযোগিতায় নেমেছে।
বিএনপি তাদের ত্যাগী নেতাদের যথাযথ মূল্যায়ন করতে পেরেছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে মন্তব্য করার দায়িত্ব বিএনপির নেতাদেরই। তিনি বলেন, “আমার বিষয়ে আমি বলতে পারি, কিন্তু অন্যদের বিষয়ে মন্তব্য করা আমার পক্ষে সম্ভব নয়



