সারাদেশ

সমাবেশে যোগ দিতে গোলাপগঞ্জ যাচ্ছেন এনসিপি নেতারা

অনলাইন নিউজ ডেস্ক

সিলেটের গোলাপগঞ্জে অনুষ্ঠিতব্য সমাবেশে যোগ দিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা আজ বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে রওনা হয়েছেন।

সফরে রয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনসহ অন্যান্য নেতারা।

সফরকালে তারা জুলাই আন্দোলনে নিহত সাতজনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন, তাদের খোঁজখবর নেবেন এবং বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন।

এনসিপির গোলাপগঞ্জ উপজেলা শাখার তথ্য অনুযায়ী, শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো এবং তাদের পরিবারের পাশে থাকার বার্তা পৌঁছে দিতেই এ সফরের আয়োজন করা হয়েছে। পাশাপাশি স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়েরও কর্মসূচি রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button