জাতীয়

‘জুলাই সনদের আলোকে বাস্তবায়ন হবে আইন সংস্কার কমিশনের প্রস্তাব’

অনলাইন নিউজ ডেস্ক

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকে বাস্তবায়ন করা হবে।

শুক্রবার (৩১ জুলাই) সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে আয়োজিত বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে আইন সংস্কার কমিশন ১৩৩টি অধ্যাদেশ জারি করেছিল। এর মধ্যে প্রায় সবগুলোই বর্তমান সরকার গ্রহণ করেছে এবং সেগুলো বাস্তবায়নের প্রক্রিয়া জুলাই সনদের নীতিমালার আলোকে এগিয়ে নেওয়া হবে।

একই অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, দেশের পর্যটন শিল্পকে আরও বিকশিত করতে একটি মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণ বৃদ্ধি পাবে এবং দেশের পর্যটন খাত নতুন গতি পাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button