রাজনীতি

সিলেটে আজ জামায়াতসহ ৮ দলের বিভাগীয় সমাবেশ

নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে আজ শনিবার সিলেটে বিভাগীয় সমাবেশ করবে জামায়াতসহ আট দল। দুপুর ১২টায় সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে সমাবেশটি। সমাবেশে বিভাগের ৪১ উপজেলার নেতাকর্মী ও সমর্থকরা আসবেন বলে জানিয়েছে আয়োজক কমিটি।
এদিকে সমাবেশ ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই মধ্যে সম্পন্ন হয়েছে সব প্রস্তুতি। খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমির মাওলানা আবদুল বাছিত আজাদ সমাবেশে সভাপতিত্ব করবেন। এতে বক্তব্য দেবেন জামায়াতে ইসলামীর বর্তমান কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান, বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর), বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক, নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা সারওয়ার কামাল আজিজী, খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন।
লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ও সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, সমাবেশে লাখো মানুষের সমাগম ঘটবে। আট দলের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন। সিলেট বিভাগের প্রতিটি উপজেলার নেতাকর্মীরা সমাবেশে যোগ দেবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button