অপরাধস্থানীয়

সিলেটে ছুরিকাঘাতে নিজ বাসায় আওয়ামীলীগ নেতা খুন

সিলেটে আবদুর রাজ্জাক নামে এক আওয়ামীলীগ নেতা নিজ বাসায় খুন হয়েছেন। শুক্রবার সকালে দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের নিজ বাসার ছাদে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। পুলিশ বলছে, নিহতের শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

নিহত আবদুর রাজ্জাক দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক। তিনি দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের বিশিষ্ট সালিস ব্যক্তিত্ব মরহুম মৌলুল হোসেনের ছেলে।

জানা যায়, শুক্রবার ফজরের নামাজ পড়ে বাসার ছাদে হাঁটতে যান আবদুর রাজ্জাক। সকাল ৯টার দিকে পরিবারের সদস্যরা তাকে বাসায় খুঁজে না পেয়ে ছাদে গিয়ে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, শুক্রবার সকাল সাড়ে ৬ টা থেকে ৯ টার মধ্যে আবদুর রাজ্জাককে খুন করা হয়েছে। তার শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকান্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। আমরা ওই ছুরিটি উদ্ধার করেছি। এখন বিভিন্নজনকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button