রাজনীতি

‘লিডার আসছে’ স্লোগানে মুখরিত রাতের ৩০০ ফিট এলাকা

সরিষাবাড়ী থেকে আসা রুদ্র পলাশ গণমাধ্যমকে বলেন, আমাদের দীর্ঘ সময় নির্যাতন সহ্য করে পার করতে হয়েছে। গ্রাম থেকে অনেক মানুষ উচ্ছ্বাস নিয়ে এসেছেন শুধু প্রিয় নেতার প্রত্যাবর্তন উদযাপন করতে। আমরা অত্যন্ত আনন্দিত। আজকের এই রাত আমাদের কাছে ‘চাঁদ রাতের’ মতো মনে হচ্ছে। আমরা সারারাত এখানেই থাকবো।

জানা গেছে, বিমানবন্দর থেকে এসে সরাসরি সংবর্ধনা মঞ্চে উপস্থিত হবেন তারেক রহমান। এই প্রত্যাবর্তনকে স্মরণীয় করতে ৩০০ ফিট এলাকায় নির্মাণ করা হয়েছে ৪৮ বাই ৩৬ ফুটের বিশাল মঞ্চ।

গত রবিবার দুপুর থেকে দিন-রাত কঠোর পরিশ্রমে এটি প্রস্তুত করেছেন শ্রমিকরা। সংবর্ধনা কমিটির সদস্যরা সার্বক্ষণিক তদারকি করছেন। সমাবেশ ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং মোড়ে মোড়ে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে ৫০ লাখ মানুষের সমাগম হবে বলে আশাবাদ জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও অভ্যর্থনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ২৫ ডিসেম্বর তারেক রহমান আসবেন। ওইদিন এই এলাকা মানুষের মহামিলন ও মহামেলায় পরিণত হবে বলে আমরা নিশ্চিত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button