অপরাধস্থানীয়

সাবেক ইউপি মেম্বারের বাড়ি থেকে বিলুপ্ত প্রজাতির ভালুক, হরিণ ও বানর উদ্ধার

খাগড়াছড়ি বন বিভাগ জনৈক জনপ্রতিনিধি নবদ্বীপ চাকমা’র বাড়ীতে অভিযান চালিয়ে ১টি এশিয়াটিক ব্ল্যাক বিয়ার (কালো) প্রজাতি কালো ভালুক, ৬টি মায়া হরিণ ও ২টি বানর উদ্ধার করেছে খাগড়াছড়ি বন বিভাগ।

অনলাইন নিউজ ডেস্ক 

মঙ্গলবার (০৬ জানুয়ারি) খাগড়াছড়ি পৌরসভার তেঁতুল তলা এলাকায় খাগড়াছড়ি বন বিভাগের টীম, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রাম টীমের যৌথ অভিযানে সাবেক ইউপি মেম্বার নবদ্বীপ চাকমা’র বাগানবাড়ি থেকে এসব  প্রাণীগুলোকে উদ্ধার করা হয়।

খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মোঃ ফরিদ মিঞা জানান, খাগড়াছড়ি বন বিভাগ বন্য প্রাণী রক্ষার্থে কাজ করে যাচ্ছে। তারাই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে খাগড়াছড়ি বন বিভাগ, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রাম টীম এর যৌথ অভিযানে বন্যপ্রাণীগুলো’কে উদ্ধার করতে সক্ষম  হই।

তিনি বলেন, বন্যপ্রাণি ধরা বা মারা দন্ডনীয় অপরাধ। যিনি প্রাণীগুলোকে এতোদিন লালনপালন করেছেন তিনি তার ভুল বুঝতে পারে এবং ভবিষ্যতে এরকম কাজে লিপ্ত থাকবে না নিশ্চিত করেন।

এসময় তিনি আরও বলেন, মানুষের যেমন বাঁচার অধিকার আছে, তেমনি প্রাণীদের প্রকৃতিতে বাঁচার অধিকার রয়েছে। এসব প্রাণী প্রকৃতির অলংকার। দিন দিন বন উজার ও বন্যপ্রাণী শিকারের কারণে প্রকৃতি থেকে এসব প্রাণী দিনদিন হারিয়ে যাচ্ছে।  আমরা যদি প্রাণী গুলোকে রক্ষা না করি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম প্রাণী গুলোকে চিনবে এবং দেখতে কি রকম সেটা তারা জানতে পারবে। বন এবং বন্যপ্রাণী যদি প্রকৃতিতে থাকে তাহলে বন সুন্দর এবং প্রকৃতি ভালো থাকবে।

মেহেদী হাসান রাতুল

বিশেষ প্রতিনিধি ( সিলেট )

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button