রাজনীতি

আমির হামজার সব ওয়াজ ও মাহফিল স্থগিত ঘোষণা

আমির হামজার সব ওয়াজ–মাহফিল স্থগিত ঘোষণা

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজা দেশজুড়ে তার সব ওয়াজ ও তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করেছেন।

সোমবার (১৯ জানুয়ারি) রাত ৮টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। পোস্টে তিনি বলেন, নিজের নিরাপত্তা সংকট এবং দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

ফেসবুক পোস্টে মুফতি আমির হামজা লেখেন,
“প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে নিরাপত্তা সংকট ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের বিভিন্ন প্রান্তে আমার ওয়াজ/তাফসির মাহফিলের সব সিডিউল আজ থেকে স্থগিত ঘোষণা করছি। এমন কঠিন সিদ্ধান্তের জন্য মাহফিলের সিডিউল নেওয়া আয়োজক কমিটিগুলোর কাছে ক্ষমাপ্রার্থী। আপনাদের দোয়ায় শামিল রাখবেন।”

প্রসঙ্গত, একই দিন বিকেলে মুফতি আমির হামজাকে হুমকির প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ মিছিলে বক্তব্য দেওয়ার সময় কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবুল হাশেম অসুস্থ হয়ে মারা যান।

জেলার আমিরের মৃত্যুর পরপরই আমির হামজা আরেকটি ফেসবুক পোস্টে শোক প্রকাশ করে লেখেন,
“আমার অভিভাবককে হারিয়ে ফেলেছি। হে আল্লাহ, এ কোন পরীক্ষা?”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button