রাজনীতি

জামায়াতকে সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করলেন খেলাফত মজলিসের প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী–৩ (দাগনভূঞা–সোনাগাজী) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিককে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মোহাম্মদ আলী মিল্লাত।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে তিনি ফেনী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হকের কাছে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা প্রত্যাহারপত্র জমা দেন। পরে জেলা প্রশাসক তা গ্রহণ করেন।

প্রার্থিতা প্রত্যাহারের বিষয়ে মাওলানা মোহাম্মদ আলী মিল্লাত বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও ইসলামী মূল্যবোধের প্রসারে ঐক্যবদ্ধ উদ্যোগ অপরিহার্য। ফেনী–৩ আসনে ইসলামী ও দেশপ্রেমিক শক্তির ভোট যাতে বিভক্ত না হয়, সে লক্ষ্যেই জামায়াতে ইসলামীর প্রার্থীকে সমর্থন দিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন।

তিনি আরও জানান, এখন থেকে খেলাফত মজলিসের সব পর্যায়ের নেতাকর্মীরা ১০ দলীয় জোটের প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিকের বিজয় নিশ্চিত করতে মাঠে সক্রিয়ভাবে কাজ করবেন।

উল্লেখ্য, ফেনী–৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দিন মানিক। মাওলানা মিল্লাত প্রার্থিতা প্রত্যাহার করায় এই আসনে জামায়াত প্রার্থীর অবস্থান আরও শক্তিশালী হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এর আগে খেলাফত মজলিসের প্রতীক ‘দেয়াল ঘড়ি’ নিয়ে নির্বাচনের প্রস্তুতি নিয়েছিলেন মাওলানা মিল্লাত। তবে জোটগত রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জামায়াতের নেতাকর্মীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button