রাজনীতি

সিলেটে লাল-সবুজের বাসে চড়ে নির্বাচনী প্রচারণায় যোগ দেবেন তারেক রহমান

আগামী বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)–এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শুরু করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর চেয়ারম্যান তারেক রহমান। দলটির দীর্ঘদিনের ঐতিহ্য অনুযায়ী হজরত শাহজালাল (রহ.)–এর মাজার জিয়ারতের মাধ্যমেই বিএনপি তাদের নির্বাচনি কার্যক্রমের সূচনা করে আসছে। সেই ধারাবাহিকতাই বজায় রাখা হচ্ছে এবারও।

 

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির দলীয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

 

দলীয় সূত্র জানায়, বুধবার (২১ জানুয়ারি) রাতে বিমানযোগে সিলেটে পৌঁছাবেন তারেক রহমান। পরদিন বৃহস্পতিবার দুপুরে তিনি ঐতিহাসিক আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত এক জনসভায় যোগ দেবেন। একই দিনে দুপুরে লাল-সবুজ রঙের দুটি বাস সিলেটে পৌঁছানোর কথা রয়েছে, যা নির্বাচনি প্রচারণায় ব্যবহার করা হবে।

 

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এর পরদিন ২২ জানুয়ারি থেকে শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা। প্রতীক বরাদ্দের পর এটিই হবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রথম নির্বাচনি জনসভা।

 

  • জনসভা শেষে সিলেট থেকে সড়কপথে ঢাকায় ফেরার পথে তিনি বিভিন্ন স্থানে পথসভা ও জনসভায় অংশ নেবেন। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজারে একটি জনসভা এবং শ্রীমঙ্গলে একটি নির্বাচনি পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button